শিরোনাম: গোপনীয়তা নীতি
durniti.onlineএকটি দুর্নীতি ও জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য গ্রহণ, যাচাই এবং দায়িত্বশীলভাবে প্রকাশের প্ল্যাটফর্ম। আমরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংগ্রহ সর্বনিম্ন পর্যায়ে রাখার চেষ্টা করি।Anonymous অভিযোগের ক্ষেত্রে নাম, ফোন নম্বর বা ইমেইল দেওয়া বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী চাইলে confidential contact information প্রদান করতে পারেন। এ ধরনের তথ্য public report-এ প্রকাশ করা হবে না, যদি না সংশ্লিষ্ট ব্যক্তি স্পষ্ট সম্মতি দেন বা প্রযোজ্য আইন অনুযায়ী তা প্রকাশ করা প্রয়োজন হয়।
অভিযোগের সঙ্গে জমা দেওয়া original evidence সাধারণভাবে public করা হয় না। প্রকাশের প্রয়োজন হলে ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য যথাসম্ভব redact করার চেষ্টা করা হয়।
আমাদের নিজস্ব reporting system raw IP address database-এ সংরক্ষণ না করার জন্য design করা হয়েছে। তবে hosting provider, CDN, firewall বা অন্যান্য infrastructure স্বয়ংক্রিয়ভাবে technical logs সংরক্ষণ করতে পারে। তাই আমরা কোনো ব্যবহারকারীকে ১০০% anonymity বা untraceability-এর নিশ্চয়তা দিই না।
ব্যক্তিগত তথ্য কেবল platform পরিচালনা, security, investigation, legal compliance এবং ব্যবহারকারীর অনুরোধ পূরণের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা হবে।